
আজ শনিবার পৃথক পৃথক ভাবে সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল । এ সময় তিনি বলেন,সড়ক গুলো নির্মাণের ফলে স্বাধীনতার পর থেকে অবহেলিত এই দুর্গম অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার সম্ভাবনায় নতুন করে আশার আলো দেখবে।
এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন,আওয়ামী লীগ নেতা গোলাম শাহরিয়ার বাদল,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফতিয়াক হাসান,অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার,সাবেক জিএস সাইফুর রহমান সোহেল লাউর ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,জিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান রবিউল আউল রবি , আওয়ামী লীগ নেতা প্রণব কুমার পিন্টু ভদ্রপ্রমুখ।