The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে সংঘর্ষে আহত ১০

songosso123_68997নবীনগর প্রতিনিধিঃ নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের নৌকা ঘাটকে কেন্দ্র করে এলাকার পারভেজ মিয়া ও নুরে আলমের তর্ক বাধে। গতকাল সোমবার (২২/৮) সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দুজনের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার মিমাংসা করতে গতকাল সন্ধ্যার পর স্থানীয় দক্ষিন পাড়া প্রাইমারী স্কুল মাঠে শালিস বসানো হয়। শালিসের রায় অমান্য করে উভয় পক্ষ আবারো সংঘর্ষে মেতে উঠলে এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে নুরে আলম, জাহাঙ্গির মিয়া, সবুজ মিয়া ও পারভেজ গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই শালিস সভায় উপস্থিত ছিলেন, আহম্মদ মেম্বার, রেহমান মেম্বার, সিদ্দিক মেম্বার,হাজী শিশু মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে।উল্লেখ্য, গতকাল রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

Exit mobile version