
আজ ১১ অক্টোবর সকাল ৯ ঘটিকায় রাষ্টীয় মর্যাদা শেষে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মোশারফ হোসেনের দিগনির্দেশনায়, গার্ড অফ অনার প্রদান করেন শিবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই নজরুল ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা।
মরহুমের মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নাজমুল হোসেন তাপস,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট আনিসুল হক মুঞ্জু,কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী, শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিন সরকার এলাকার রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।