The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের অংশগ্রহণ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব হাজারো ভক্তের অংশগ্রহণে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নবীনগর ইসকন মন্দির ও জগন্নাথ বাড়ির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
সকাল ৮টায় নবীনগর পশ্চিমপাড়া ইসকন মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথদেবের রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, আগামী ৩১ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি হবে।
৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন এবং ধর্মীয় নাটক মঞ্চায়ন।
রথযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
Exit mobile version