
আজ ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মাসুম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন,শর্ত সাপেক্ষে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৩১ মে থেকে সরকার সারা দেশে লকডাউন শিথিল করেছেন। সামাজিক দুরত্ব বজায় না রেখে এবং মুখে মাস্ক না পরে নবীনগরে সাধারণ মানুষের মধ্যে চলাচল অভ্যাসে পরিনত হয়েছে। ফলে দিন দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগামীতে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে । মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন নবীনগর থানার এস আই মনিরুল ইসলামসহ সংগীয় ফোর্স।