The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে লোকমান হোসেন (২৫)নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার মহেশপুর পুর্ব পাড়ার রাজু মিয়ার ছেলে। গতকাল ( ২৩ মে)বুধবার সকাল আনুমানিক সাতটার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গ্রামের পাশের কবরস্থানে ঝুলন্ত অবস্থায় লোকমানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শিবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সুত্র জানায়, লোকমান মানসিক ভারসম্যহীন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তারা এর রহস্য খুজে পাচ্ছেন না তারা।
শিবপুর ফাড়ির ইনচার্জ ইহসানুল হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

Exit mobile version