
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মনেক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে,এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।থানা সূত্র জানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চুরি,ডাকাতি,অস্ত্র,সন্ত্রাসী,চাদাবাজি সহ এক প্রায় ডজন মামলা রয়েছে। থানা পুলিশের হাতে গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী মাঝে স্বস্তি ফিরে এসেছে পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। নবীনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)নুূরে আলম জানান,মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে ২০০ পিস ইয়াবা বড়ি ও দেশীয় অস্ত্র সহ মনেক কে তার এক সহযোগী সহ গ্রেফতার করেন। নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)আমিনুর রশিদ সাংবাদিকদের জানায়,মনেকের বিরুদ্ধে মাদক,অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বুধবার(২০/০৪)বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।