The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মাদক উদ্ধার সহ আটক তিন

ncডেস্ক ২৪:: নবীনগর থানা পুলিশ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার সহ  তিন ব্যক্তিকে আটক করেছে। শনিবার (৩/৯) উপজেলা সদরের নৌকাঘাট , টিয়ারা ও ভোলাচং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে । পুলিশ ওই সময় তাদের কাছ থেকে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

থানা সুত্র জানায়,  উক্ত থানার দায়ীত্বরত এস আই/ স্বপন চন্দ্র দাস পৌর এলাকার  ভোলাচং( পশ্চিম পাড়া) গ্রামে অভিযান চালিয়ে মোঃ আবুল কাশেম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আটক করেছে। সে উপজেলার দূর্গারামপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।

অপরদিকে শিবপুর ফাঁড়ি এলাকা থেকে মোঃ রহিছ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। উক্ত ফাঁড়ির দায়ীত্বরত এস আই রেজাউল করিম সংগীয় ফোর্স এর সহযোগিতা নিয়ে উপজেলার টিয়ারা গ্রামে (পশ্চিম পাড়া) অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক কৃত ওই মাদক ব্যবসায়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

এছাড়াও একই দিনে  বিকাল সাড়ে চারটায় উক্ত থানার দায়ীত্বরত এএসআই/ মোঃ বেলাল হোসেন সংগীয় ফোর্স নিয়ে সদরের নৌকাঘাট এলাকা থেকে আঃ হান্নান (৪০) কে আটক করে। হান্নান উপজেলার বগডহর গ্রামের রুস্তুম আলীর ছেলে। আটকের সময় পুলিশ তার কাছ থেকে ১৬২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, আটক কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলায় কোর্টে পাঠানো হয়েছে।

Exit mobile version