
কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন।
মুজিববর্ষে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সারাদেশের ন্যায় নবীনগরেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও পরে তা বাতিল করা হয়। তবে দিবসটি উপলক্ষে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে দিবসটি উপলক্ষে নেয়া বাকী কর্মসূচি বাতিল করেছে নবীনগর উপজেলা প্রশাসন।
জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মনিরুজ্জামান মনির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম, অফিসার ইনচার্জ (ওসি) রনোজিত রায়, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের দপ্তর সম্পাদক আজাহারুল ইসলাম লালু প্রমুখ।