The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ভূয়া ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পের নামে প্রতারণা করে আসছে হলিস্টিক হেলথকেয়ার নামক একটি টেলিমেডিসিন সংস্থা। ভূয়া ডাক্তার ও ভূয়া চিকিৎসা যন্ত্রপাতি দ্বারা এসব মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। ফ্রি বলে মাইকিং করলেও বিভিন্ন পরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি ।
তিনি নিজেকে এমবিএস চিকিৎসক চিকিৎসক পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। নাম নাজমুল হাসান বাড়ি পটুয়াখালী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাজমুল আহসান ও রাবেয়া আক্তার নামে দু’জন ব্যক্তি রোগীদের চিকিৎসা করছেন। রাবেয়া ছোট এক যন্ত্রের (থ্রি ডি ডিজিজ প্রেডিকশন ডিভাইস) মাধ্যমে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন অন্যদিকে প্রেসক্রিপশন দিচ্ছেন ভূয়া ডাক্তার নাজমুল হাসান। গ্রামের সহজ সরল গরীব লোকদের কাছ থেকে পরীক্ষা বাবদ ৩০০ টাকা এবং ঔষধের বিনিময়ে ১ হাজার থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নেয় তারা। কোন রোগের জন্য কী পরীক্ষা করতে হয় এর কোন কিছু না জানলেও তিনি ভূয়া রিপোর্ট দেখেই প্রেসক্রিপশন লিখছেন। নিবন্ধিত ডাক্তার না হয়েও নিজের নামের পূর্বে ডাক্তার লিখেছেন।
গত আক্টোবরে চাকুরি নিয়েছেন হলিষ্টিক হেলথকেয়ার নামের কোম্পানিতে। হলিষ্টিক হেলথকেয়ারের প্রচারণার জন্য গত সোমবার বিকালে নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে তিনি দুইদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসার নামে নামে টাকা হাতিয়ে নিচ্ছেন এই রকম অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক নাজমুল হাসানের সাথে থাকা সকল মালামাল জব্দ করেন। ভুয়া চিকিৎসার অভিযোগে নাজমুল হাসানকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশানর(ভূমি) মো: মোশারফ হোসাইন বলেন, মেডিকেল ও ডেন্টিস্ট আইন ২০১০ এর ২৮ ধারা অনুসারে ভূয়া চিকিৎসক নাজমুল হাসানকে এক লক্ষ টাকা জরিমানা ও তার সকল মালামাল জব্দ করা হয়েছে।

Exit mobile version