The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ভাতিজার হাতে চাচী খুন !

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জের ধরে ভাতিজার হাতে চাচী খুন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে উপজেলার কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত বুধবার(৩০ সেপ্টেম্বর)উপজেলার কুড়িঘর গ্রামের কাশেম মিয়ার ছেলে আকতার ও সান্টু মিয়া মিলে তাদের চাচা কদর আলীর স্ত্রী নিলুফা বেগমকে (৪৫) ধাক্কা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সকালে তার অবস্থার অবনতি হলে জেলা সদরে আনার পথে তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে আক্তার ও সান্টু পলাতক রয়েছে।

Exit mobile version