
দিবসটি উপলক্ষে আজ বুধবার ২৯ডিসেম্বর সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর, এবং নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি করন প্রকল্পের সহযোগতিায় ও নবীনগর পৌরসভা উদ্যোগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নবীনগর পৌর সভা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস। বক্তব্য রাখেন,নবীনগর পৌরসভার সচিব বেলুজুর রহমান খান, কাউন্সিলর মো. আবু সায়েদ,কাউন্সিলর গনিচান মকসুদ,মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন সহ নবীনগর পৌরসভার কর্মকর্তা,নাগরিক সমাজের প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।