The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিষপানে এক যুবকের আত্মহত্যা


মিঠু সূত্রধর পলাশ,নবীনগর  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে মো. রবিউল মিয়া (১৭) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের দারেরা গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি করে গত বুধাবার রাতে রবিউল তার নিজের ঘরের দরজা বন্ধ করে (কেরির বড়ি) বিষ খেয়ে ফেলে। বিষয়টি টের পেলে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথি মধ্যে সে মারা যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Exit mobile version