
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা।লিখিত বক্তব্যে তিনি বলেন,বর্তমান চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর থেকে একক ভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও তার পছন্দের লোকজন দিয়ে ডিজিটাল সেন্টারে জন্মনিবন্ধন বাবদ নির্দিষ্ট ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে।এছাড়া ২০২১-২২ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১ লাখ ৭০ হাজার টাকায় পরিষদের দু’টি কক্ষ টাইলস করার কথা প্রকল্পে উল্লেখ থাকলেও তিনি মাত্র তার নিজের রুম টাইলস করেই বাকী অর্থ আত্মসাৎ করেছেন।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।এছাড়া স্থানীয় সংসদ সদস্য,চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অনুলিপি পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মজিব বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যে বানোয়াট। একটি মহল আমার সুনাম ক্ষুন্য করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।