The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

মিঠু সূত্রধর পলাশনবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসএস পাইপপের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.রুবেল মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের হাজী নূরুল হকের ছেলে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে নবীনগর পৌরএলাকার ৩নং ওয়ার্ডের টিএনটি পাড়ায়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে নবীনগর র্পৌএলাকার ৩নং ওয়ার্ডের টিএনটি পাড়ায় একটি বাড়িতে এসএস পাইপপের কাজ করতে যান রুবেল। সেখানে কাজ করার সময় অসাবধানবশত পাশের বিদ্যুতের মেইন লাইলের তারে এসএস পাইপ আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version