
সূত্রে জানা জায়, লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সুমন আহামেদ স্কুলের চিঠি জাল করে স্কুলের পুরাতন চারটি গাছ (যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষটাকা) কেটে নিয়ে যায়।
এ বিষয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ উপজেলা নির্বাহী অফসার বরাবর লিখিত অভিযোগ করে। তদন্তে অবৈধ ভাবে স্কুলের গাছ কাটার অভিযোগ প্রমানিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয় তাকে।