
জানা গেছে, লাউর গ্রামের শাহাজাহান মিয়ার স্ত্রী হনুফা বেগম (৫০) বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কৃষি জমিতে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল আলিম (৪৫) ও জাহেরুল (৬৫) কে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত দুইজনের বাড়ি বগুড়া। ইউপি সদস্য মনির হোসনে জানান, কৃষি জমিতে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে হনুফার মৃত্যু হয় এবং ২ জন আহত হয়।