The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বজ্রপাতে একজন নিহত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর ::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বজ্রপাতে শাহাদাত হোসেন নামে ২০ বছরের এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সারে তিনটার দিকে বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর ও তিলোকিয়া গ্রামের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উক্ত ইউনিয়নের মো. শফিকুল ইসলামের ছেলে। বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নিয়াজুল হক কাজল।
স্থানীয়রা জানান, আজ সারাদিন আকাশে রোদ ছিলো। আকস্মিক আকাশ মেঘাচ্ছন হয়ে বৃষ্টি পরতে শুরু করে। এসময় শাহাদাত ফসলি মাঠ থেকে তার বাড়ি যাচ্ছিলেন। এসময় হঠাৎ আকাশে বিজলী চমকে তার উপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Exit mobile version