
এ বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে মাইকে ঘোষণা করা হয়। এ সময় অন্যদিকে মাঠের পশ্চিম পাশের স্কুল ভবনের ছাদে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাড়াইল ও ধরাভাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধেঁ এতে ধাওয়া-পালটা ধাওয়া ঘটনা ঘটে রাস্তায় এক ঘন্টা গাড়ী চলাচলে বিঘ্ন ঘটে এসময় আতংকে সলিমগঞ্জ বাজারের দোকান পাট বন্ধ হয়ে যায় এতে ছুটা ছুটি করতে গিয়ে আহত হয় ৫০/৬০ জন গুরুতর আহত বাড়াইল গ্রামের মো:হাবিব কে দ্রুত স্পীড যোগে নরসিংদী পাঠানো হয়েছে।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো.গোলাম মোস্তফার নেতৃত্বে ক্যাম্প পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সলিমগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে সতর্ক অবস্থানে পুলিশ।