
সরজমিনে গিয়ে দেখা যায়,বয়সের ভারে বৃদ্ধ আয়েশা খাতুন গত এক মাস আগে নিজ বিছানা থেকে পরে গিয়ে তার কোমরের হার ও একটি হাত-একটি পা ভেঙ্গে গেছে। আয়েশা খাতুনের হত দরিদ্র নিজ সন্তানরা তাদের নিজেদের সামর্থ অনুযায়ী চিকিৎসা করিয়েছেন।
আয়েশা খাতুনের ছেলে সামছুল হক জানান,ডাক্তার বলেছেন মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে। জমির ধান বেঁচে আমার কাছে যা ছিলো সব দিয়ে চিকিৎসা করিয়েছি। আমার মায়ের চিকিৎসার জন্য প্রধান মন্ত্রির সহযোগীতা কামনা করছি।