
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে অন্য শিশুদের সাথে খেলা করছিলেন শিশু ফাতেমা। অল্প কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির দক্ষিণ পাশের ডোবাতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।