The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে আরিশা(২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মো. হোসেন মিয়ার মেয়ে।
জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে খেলা করার সময় শিশুটি পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

Exit mobile version