
জানা গেছে, নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও মাঝিকারা গ্রামের বাসিন্দা ওই ছাত্রীকে মঙ্গলবার বিকেলের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে বুধবার সন্ধ্যায় মাছ ধরার জাল ফেলে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সাইমার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মায়ের অবর্তমানে ওই শিশুটির এমন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়।
নবীনগর থানার ওসি মো. আমিনুর রশীদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।