The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নবীনগরে দুই দিনের ব্যবধানে পৃথক দু’স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রাম ও শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকায় এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, গত ২০ এপ্রিল শুক্রবার সকালে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের চতলপাড়া (শ্রী-ঘর) গ্রামের সুমন মিয়ার পুত্র নাহিদ হাসান সবার অলক্ষে বাড়ির পাশের পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অপরদিকে গতকাল (২১/৪) দুপুরে নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের জলিল মিয়ার পুত্র আরিফুল ইসলাম খেলতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

Exit mobile version