The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পানিতে ডুবে এসএসসি পরিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. আদনান(১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের থোল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ ডিসেম্বর) নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আদনানে’র মা জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে’র শিক্ষিকা হওয়ার সুবাধে জিনদপুর গ্রামের এক বাড়িতে ভাড়া থাকতেন তারা। আদনান জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে থেকে এ বছর এসএসসি পরিক্ষা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আদনান এবং তার ছোট ভাই বাড়ির পাসের একটি পুকুর পাড়ে ফুটবল খেলছিলেন। খেলার এক পর্যায়ে ফুটবল পুকুরের মাঝে চলে যায়। পুকুরের মাঝ থেকে ফুটবল আনতে গেলে অতিরিক্ত ঠান্ডা পানিতে সে আকষ্মিক তলিয়ে যায়। আদনানের ছোট ভাই পুকুরের পানিতে নেমেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি শেষে মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধার করেন। নবীনগর থানা’র এস আই মনির হোসেন জানান,পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা হউয়ায় ছেলেটি বল নিয়ে আর পুকুর থেকে উঠে আসতে পারেনি। লাশটি তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version