The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার তিতাস নদীতে গোসল করতে গিয়ে আছিয়া (০৯)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সে পৌরএলাকার টিএনপি পাড়ার ইসমাইল মিয়ার মেয়ে।
জানা যায়, প্রতিদিনের মতো গতকাল বুধবার দুপুরে আছিয়া তার সহপাঠিদের সাথে করিম শাহ্ মাজারের ঘাটে গোসল করতে গিয়ে তিতাস নদীর শ্রোতের পানিতে পরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

Exit mobile version