
সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন মনিপুর গ্রাম থেকে ছোট নৌকা চালিয়ে গোসাইপুর বাজারে যাওয়া পথে বালু বাহী নৌকার ধাক্কায় ছোট নৌকাটি নদীর পানিতে তলিয়ে গেলে এক ঘন্টা যাবত খুঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।এসময় ধাক্কা দেয়া বালু বাহী নৌকাটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নৌ দুর্ঘটনায় একজন যুবক নিখোঁজ হওয়ার পরও স্থানীয় প্রশাসনের কোন লোকজনকে খোঁজখবর নিতে দেখা যায়নি বলে জানান এলাকাবাসী।