The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে নির্মিত হবে বঙ্গবন্ধু স্কয়ার

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার। উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ডের কাছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে শিগগিরই আনুষ্ঠানিক ভাবে এর নির্মান কাজ শুরু হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নওয়াব আসলাম হাবিব শনিবার সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, জেলা পরিষদের অর্থায়নে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আগামী ১৬ ডিসেম্বরের আগেই বঙ্গবন্ধু প্রতিকৃতি স্থাপন সহ বঙ্গবন্ধ স্কয়ার নির্মান শেষ হবে।

Exit mobile version