
এলাকাবাসি সূত্রে জানা যায়, পৌরএলাকার আলামনগর গ্রামের কাঠ মেস্তুরি পরিমল সরকারের নাতি ও শ্যামল সরকারের ছেলে সুকান্ত এলাকার রুপচাঁন সূত্রধরের অপরিকল্পিত নির্মানাধীন ভবনের রেলিং বিহিন ছাদে সহপাঠিদের নিয়ে খেলা করছিল। হঠাৎ খেলার ছলে সেখান থেকে পড়ে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এ ঘটনায় হতদরিদ্র এই শিশুটির চিকিৎসার খরচ চালানো নিয়ে পরিবারে মাঝে শংকা দেখা দিয়েছে।