
স্থানীয় ভুক্তভোগীরা জানায়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ তারই অংশ হিসেবে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ চালিয়ে যাচ্ছে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। এর মধ্যে বিদ্যুৎ লাইনের কথা বলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের কিছু স্বার্থবাদী লোক কয়েকটি পরিবারের কাছ থেকে কয়েকলাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদেরকে টাকা না দিলে বিদ্যুৎ লাইন পাওয়া যাবে না।
এঘটনায় স্বপ্না বেগম নামে ভুক্তভোগীরা এক গৃহবধু,এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যান হিসেবে পরিচিত কবির মিয়া,সুলতান মিয়া,রিপন মিয়া,হানু মিয়ার নাম উল্লেখ্য করে গতকাল মঙ্গলবার নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নীল মাধব বণিক জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের কেউ জড়িত থাকলে তাদের সর্বোচ্চ বিচার করা হবে। বাইরের কেউ জড়িত হলে সেটা পুলিশ ব্যবস্থা নিবে।