The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে দুই গ্রুপে বিভক্ত আওয়ামীলীগ, পৃথকভাবে শোক দিবস পালন

মিঠু সূত্রধর পলাশ : দুই ভাগে বিভক্ত হয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।

নবীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, আওয়ামীলীগ নেতা জসীমউদ্দীন আহাম্মেদ, শফিকুল ইসলাম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

এদিকে নবীনগর বড় বাজারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য নাসির দ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মী।

পৌরসভার আলিয়াবাদে অপর একটি অনুষ্ঠানেপৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী খাইরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান। এতে আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় নেত্রী বর্গ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরাও দুই ভাগে বিভক্ত হয়ে জাতীয় শোক দিবস পালন করে।

Exit mobile version