The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহায়তায় সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়,তা বাস্তব’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির।

বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোকাররম হোসেন, একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম,সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান,প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারী প্রোগ্রামার রনিক হালদার,শিক্ষক মইনুল হোসেন চৌধুরী প্রমূখ।

Exit mobile version