The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

dakat
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছোটন সাহা (৪০) নামে এক টিন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামে এ হতাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী স্মৃতিসাহাও আহত হয়েছেন । নিহত ছোটন সাহা ওই গ্রামের মিহির চন্দ্র সাহার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ভোররাতে একদল সশস্ত্র ডাকাত ব্যবসায়ী ছোটন সাহার বাড়িতে হানা দেয়। এ সময় ছোটন ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ডাকাতরা ছোটনের স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে বাড়ি থেকে নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়। পরে আহত ছোটন সাহাকে হাসপাতালে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

Exit mobile version