
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, মেঘনা নদীতে ৯ জনের একটি ডাকাত দল স্পীর্ডবোডে নিয়ে নৌ ডাকাতি প্রস্তুতিকালে এলাকাবাসি টের পেয়ে স্পীডবোর্ডে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসি ২ ডাকাতকে পুলিশে সোর্পদ করে। বীরগাওঁ ইউপি চেয়ারম্যান কবির আহম্মেদ বলেন, এলাকাবাসি ও পুলিশের সহযোগিতায় ২ ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করা হলেও বাকী ডাকাতরা পালিয়ে গেছে।