
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এলাকার শক্তি শালী বগডহর গ্রামের দু’পক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষ হতে পারে, এ কারনে সন্ধ্যার আগেই সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরে যায়। আমরা সাধারণ ব্যবসায়ীরা প্রসাশনিক ভাবে দ্রুত এ বিরোধের সমাধানের দাবী জানাই।
নবীনগর থানার ওসি মো: আসলাম শিকদার জনান, এ ব্যপারে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দু’জন কে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার রাতে নবীনগরের বিশিষ্ট্য ঠিকাদার ও বিএনপি নেতা মো: শাহ আলম রাতে রিক্সা যোগে নিজ বাড়ি ফেরার পথে আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নবীনগরে ঠিকাদারের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে
