
আহতরা হলেন, মো.নেছার উদ্দিন (৩৫),মো. বাশার মিয়া(৩০),কাওছার মিয়া(৪০) ,কুদ্দুছ মিয়া (৯০),মিনা বেগম(৩০) ও মো.ফজলু মিয়া (৬০) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে গুরুত্বর আহত মো.নেছার উদ্দিন,মো. বাশার মিয়া ও কাওছার মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় মো. রুবেল (১৫),রাছেল মিয়া (১৮) কাজল মিয়া(২২) ও ছাদির মিয়া (১৮)নামে উভয় পক্ষের মোট ৪ জনকে আটক করেছে নবীনগর থানার পুলিশ।
জানা যায়,উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পশ্চিম পাড়ায় খায়ের মেম্বরের বাড়ির পাসে একটি জায়গায় বসত ঘরের খুটি স্থাপনকে কেন্দ্র করে সিমানা বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে মো.কুদ্দুস মিয়া ও তার চাচাতো ভাই ফজলু মিয়ার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের লোকজন আহত হয়ে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাসপাতাল প্রাঙ্গণেও আরেক দফা সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে নবীনগর থানার পুলিশ এসে পরিস্থীতি নিয়ন্ত্রনে আনে।
নবীনগর থান সূত্রে জানা যায়,এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছেল।