The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও সাবেক সাংসদ এড. শাহ জিকরুল আহমেদ খোকন।
নবীনগর উপজেলা জাসদের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্তে মাহফিলে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক জোটের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন কাওসার, জেলা সভাপতি মো. আক্তার হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জাসদের সাদারণ সম্পাদক মো.  সামসুল আলম দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম শাহন, আওয়ামী লীগ নেতা মাজহারুল হক খোকন, উপজেলা যুবলীগ সভাপতি সামস আলম, কমিউনিষ্ট পার্টির সাধারন  সম্পাদক মো. শাহীন খান প্রমুখ।
Exit mobile version