The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে জাতীয় ভোটার দিবস পালিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলা পরিষদের কনফারেন্স রোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। উপজেলা নির্বাচন অফিসার মো. আজগর আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো.পারভেজ আহাম্মেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামসুল আলম শাহান, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির,মাদক মুক্ত নবীনগর চাই এর সভাপতি মো. আবু কাউছার, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।

Exit mobile version