
গতকাল রবিবার পৌর সদরের নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ি পশুর হাটে ৫০ হাজার থেকে শুরু করে ৫লাক্ষ টাকা দামের গরু বিক্রয় হচ্ছে। উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ও নৌ-যোগে হাট গুলিতে গরু আসছে। নির্দিষ্ট জায়গা ছড়িয়ে চলাচলে সড়কের ফুটপাতেও পর্যন্ত বিস্তৃত হয়েছে এই হাট। নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ি পশুর হাটে গরু কিনতে আসা দুলাল মিয়া। একটি গরু পছন্দ হলেও দরে দামে বনিবনা হচ্ছিলো না ব্যাপারীর সঙ্গে। তিনি বলেন,এবার দাম চড়া। গতবার যে গরু কিনেছিলাম ১লাখ টাকায়,ব্যাপারীরা এবার সে আকারের গরু দাম হকাচ্ছেন দেড় লাখ টাকা। ক্রেতাদের অভিযোগের বিষয়ে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং থেকে আসা ব্যাপারী দ্বিন ইসলাম মিয়া বলেন,একটি গরু লালন-পালনে যে টাকা ব্যয় হয়,বিক্রি করে সে দাম পাওয়া যায় না। তার পরও দাম নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই।