The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে জনতার হাতে ইভটিজার আটক

evetনবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর পৌর এলাকার ভোলচং উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে রবিবার দুপুরে স্কুলে যাওয়ার সময় কৃষ্ণ মন্দিরের সামনে হতে অটোতে তুলে নেয়ার সময় ওই ছাত্রীর চিৎকারে জনতা এসে তাকে আটক করে। আটককৃত যুবকের নাম জীবন ঋষি।সে ভোলাচং ঋষি পাড়ার ধনঞ্জয় ঋষির ছেলে। জীবন প্রায়ই ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতেন বলে জানা যায়। পরে জনতা তাকে স্কুলে নিয়ে গেলে স্কুল কর্তৃপক্ষ ইভটিজার জীবন কে পুলিশে সৌপর্দ করে।

Exit mobile version