
অপহরণকারি সিএনজি চালক উপজেলা মাঝিকাড়া গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো: নূরুল ইসলাম(৩০)।
জানা যায়,উপজেলার শ্যামগ্রাম বাজার থেকে কুদ্দুস মিয়ার মেয়ে আঁখি বেগম (১৮) কে টেনে হিঁচড়ে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাবার সময় মেয়েটির চিৎকারে আসে-পাসের লোকজন ধাওয়া করলে রসুল্লাবাদ সিএনজি স্টেশনের লোকজনের সহযোগীতায় তাকে আটক করা হয়। পরে রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরের সহায়তায় থানায় খবর দিলে নবীনগর থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট.সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান অপহরণকারি মোঃ.নুরুল ইসলাম কে ৫ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।