The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

নবীনগরে গভীর রাতে ঘরে সিঁধ কেটে চুরি করার অভিযোগে গণপিটুনিতে সাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ আলী সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে। রোববার (২১ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সাহেদ আলী বেশ কিছুদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। প্রাথমিক তদন্তে জানা যায় শনিবার গভীর রাতে সাহেদ আলী কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে একটি ঘরে চুরি করার পর মোহাম্মদ আলী নামে অপর এক ব্যক্তির বাড়িতেও সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি করার চেষ্টা চালায়। এ সময় ঘরের লোকজন শব্দ শুনে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে প্রাথমিকভাবে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version