
পরিবার সূত্রে জানা যায়, শুনবার সকল আনুমানিক ৮টার দিকে প্রসব ব্যাথা শুরু হলে পরিবারের লোকজন তাকে আহামেদ হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিজার করাতে ইনজেকশন পুশ করলে সাথে সাথেই প্রসুতির শরির ফুলে নাম ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে । পরে সিজার অপারেশন না করিয়ে তারে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
নিহতের স্বামী আমভিয়া রহমান জানান, একটি সুস্থ্য মানুষকে সিজার করাতে হাসপাতালে নিয়ে আসলাম। একটা ইনজেকশন পুস করাতেই সেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে,আমি এর বিচার চাই।
এ বিষয়ে নবীনগর থানা ওসি মো. সাইফউদ্দিন আনোয়ার বলেন,প্রসুতি নারীর মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী পরিবার থানায় এসেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।