
গত বৃহস্পতিবার রাতে স্বারূপকাঠি থেকে সম্পদ ট্রলারটি গাছ বোঝাই করে কমিরশাহ্ মাজার সংলগ্ন ছ-মিলে নিয়ে আসে। শুক্রবার সকালে সেই ট্রলার থেকে গাছ নামানোর সময় গাছের গুড়ির নীচে চাপা পড়ে রুবেল। ট্রলারের লোকজন দ্রুত নবীনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে জরুরী বিভাগের ডাক্তার মাইনুল জানান, মাথায় আঘাতের কারণে তার মস্তিষ্কে ও কানে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মারা যায়।