
সূত্র জানায়, গতকাল দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে লাউরফতেহপুর গ্রামের হাজী আব্দুল গফুর মিয়ার বাড়িতে ঘড়ের সিধ কেটে ওই চোর ভিতরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে। সে সময় প্রাণ বাচাতে আবু সাঈদ হাতে থাকা দাড়ালো ছুড়ি দিয়ে ঘরে থাকা এক মহিলাকে আঘাত করে। সে সময় বাড়ির লোকজনের আর্ত্যচিতকারে স্থানীয়রা ছুটে এসে চোরকে উত্তমমাধ্যম দেয়। স্থানীয়রা জানায়, এলাকাবাসীর হাতে আটকের পর ওই গণপিটুনিতে সে মারা যায়। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।