
উল্লেখ্য, উপজেলা সদরের ‘মনতলা ঘাট থেকে সীতারামপুর’ ঘাট পর্যন্ত নৌকা পারাপারে পাঁচ টাকার স্থলে ১০ টাকা করে আদায় করছেন ইজারাদারের লোকজন। এর আগে গত ১ জুলাই থেকে এই নৌঘাটে জেলা পরিষদ থেকে ‘মাশুল তালিকা’ টাঙানো হলেও প্রশাসনের কঠোর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত এক মাস ধরে ৫টাকার পরিবর্তে ১০ টাকা করে আদায় করা হোচ্ছে। মনতলা নৌঘাটে জেলা পরিষদ থেকে টাঙানো ‘মাশুল তালিকা’ সেখানে বলা হয় কোনোভাবেই যেন একজন ব্যক্তির কাছ থেকে পাঁচ টাকা ও মটর সাইকেল জানবাহনে কাছ থেকে ১৫ টাকার বেশি নৌকা ভাড়া আদায় করা না হয়। আর এ নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রীদের সঙ্গে ভাড়া আদায়কারীদের সাথে কথা কাটাকাটি সহ নানান সমস্যা হচ্ছে। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার ভ্রম্যমান আদালত তাদের এই স্বাজা প্রদান করেন।
পূর্বের সংবাদ
নবীনগরে খেয়া পারাপারে দ্বিগুন ভাড়া উত্তোলন,অসহায় সাধারন মানুষ