The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে কৃষকদলের শোকসভা পালিত

নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম ইনু স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষক দলের কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক তকদীর হোসেন মো: জসীম। উপজেলা কৃষক দলের সভাপতি হোসেন আহাম্মেদেও সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি নেতা ওবাদুল হক লিটন, মোর্শেদুল ইসলাম লিটন,আবুল বাশার, বদিউল আলম খসরু প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম ইনু’র আত্মার মাগফেরাত কামনার্থে মিলাদ অনুষ্ঠিত হয়।

Exit mobile version