ইভার মা হাজেরা খাতুন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নবীনগর পৌর এলাকার আলমনগরের সিদ্দিক ব্যাপারীর ছেলে রুবেলের সাথে ইভার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তাদের সংসার সুন্দর ভাবেই চলছিল। গত ৪/৫মাস যাবত রুবেল ইভাকে তার বাড়ি থেকে দুইলক্ষ টাকা এনে দিতে চাপ দিয়ে চলেছে। গত রোজার মাসেও টাকার জন্য ইভাকে মারধোর করেছে রুবেল। গতকাল রোববার রাতেও ইভা ফোন করে বলেছে দুইলক্ষ টাকার দরকার। আজ (সোমবার) জানতে পারি আমার মেয়ে ইভার মরদেহ হাসপাতালে পড়ে আছে কিন্তু রুবেলের পরিবার কিছু জানায়নি এই বিষয়ে।
তবে ইভার স্বামীর পরিবারের দাবী সে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগরের থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানোর পর পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই কিছু বলা যাচ্ছে না। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।