
সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার (পৌরসভা ব্যতীত) সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত পাচ্ছে এই উপবৃত্তি। এতে শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরাও খুশি। কিন্তু উপজেলার কিছু বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা ভুল তথ্যের কারণে এই মাসে (সেপ্টেম্বর) সরকারের দেওয়া উপবৃত্তি টাকা পাচ্ছে না উপজেলার অনেক শিক্ষার্থীরা। উপরন্তু যেখানে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার কথা না সেখানে তারা পাচ্ছে উপবৃত্তি, তাও আবার এককালীন ১,২০০/- (এক হাজার দুইশত) করে। এই নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে সন্দেহ। ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছে না, পাচ্ছে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এ কি করে হয়?
এই সমস্যায় থাকা উপজেলার উত্তর দাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন বিষয়ে মুঠোফোনে জানান, আমরা শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদান করেছি, কিন্তু বুঝতে পারছি না কেন আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা উপবৃত্তি পায়নি। এই বিষয়ে আমি উপজেলার এ.টি.ও শিউলীকর ম্যাডামের সাথে গতকাল সরাসরি কথা বলেছি, উনি বলেছে এই বিষয়ে কোন সংশোধনী আসলে আমরা আপনাকে জানাবো।
এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, প্রধান শিক্ষকদের দেয়া ভুল তথ্যের কারণে শিক্ষার্থীরা এই উপবৃত্তির টাকা পাচ্ছে না। এই সমস্যার সমাধান বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরই করতে হবে।