The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেত্রী মোছেনা বেগমকে দল থেকে বহিষ্কার

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় নবীনগর উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছোনা বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জন করা সত্ত্বেও মোছেনা বেগম দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।তায় তাকে দলের গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Exit mobile version